২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০২:০৮ পিএম
রাজধানীর লালবাগে মিষ্টির দোকানে আগুন
প্রতীকী ছবি।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর লালবাগে মিষ্টির দোকানে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ সাংবাদিকদের জানান, দুপুর ১টা ৩৫ মিনিটের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও ৭টিসহ মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে।
রাশেদ বিন খালেদ আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত